হাজার কোটি ডলার আয়ের মাইলফলকে টিকটক

১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০৮  

এবার মোবাইল ফোন গেইমের বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। অ্যাপ বিষয়ক তথ্য সরবরাহ সাইট ডেটা ডটএআই- এর তথ্য অনুযায়ী, প্রথম কোন অ্যাপ হিসেবে হাজার কোটি ডলার আয়ের রেকর্ড করেছ টিকটক। ২০২৪ সালের ভেতর ১৫০০ কোটি ডলারের মাইলফলকের কাছাকাছি পৌঁছবে টিকটক। প্রিয় কনটেন্ট নির্মাতাদের টিপ দেওয়ার জন্য অ্যাপটিতে রোজ এক কোটি ১০ লাখ ডলার খরচ করছেন গ্রাহকরা।

এই বাড়ন্ত আয়ে বিশ্বের সর্বোচ্চ আয়ের অ্যাপ হয়ে ওঠার পথে আছে বাইটড্যান্সের মালিকানাধীন চীনা এই অ্যাপটি।

এর আগে হাজার কোটি ডলার আয় করা আয়ের তালিকায় ছিলো শুধু ‘ক্যান্ডি ক্রাস সাগা’, ‘অনার অফ কিংস’, ‘মনস্টার স্ট্রাইক’ ও ‘ক্ল্যাশ অফ ক্ল্যানস’ গেইমের নাম। এবার সেই পালকে টিকটক যুক্ত হলো বলে জানালেন ডেটা ডটএআইয়ের ‘হেড অফ ইনসাইটস’ লেক্সি সিডো।

তার দেয়া তথ্য অনুযায়ী, “২০২৪ সালের শেষ নাগাদ অ্যাপটিতে সপ্তাহে প্রায় ৪০ ঘণ্টা কাজ করবেন টিকটকাররা, যা ২০২৩ সালের তুলনায় ২২ শতাংশ বেশি।”

ডেটা ডটএআইয়ের তথ্য অনুসারে, টিকটকে লেনদেনের সবচেয়ে জনপ্রিয় প্যাজেকটি ছিল উনিশ দশমিক ৯৯ ডলারে ১৩২১ কয়েন, অ্যাপটির ‘ইন-অ্যাপ’ আয়ের এক চতুর্থাংশই এসেছে এই প্যাকেজ থেকে। ‘ইন-অ্যাপ’ আয়ের পাশাপাশি, ব্যাপক জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ই-কমার্স ও বিজ্ঞাপনসহ আরও অন্যান্য আয়ের উৎস রয়েছে।

টিকটকের পরে এক হাজার কোটি ডলার মাইলফলকের সবচেয়ে কাছাকাছি রয়েছে ডেটিং অ্যাপ টিন্ডার ও জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। তবে, ২০২৩ এর শেষে এসে তারা টিকটকের তুলনায় যথাক্রমে দুইশ ও তিনশ কোটি ডলার পিছিয়ে আছে।